September 2, 2026, 4:02 pm | Converter

আগামী ৪০তম ফোবানা ফ্লোরিডার অর্লান্ডো শহরে; নতুন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Deshbarta Report
  • Update Time : Saturday, September 6, 2025,

দেশবার্তা রিপোর্টঃ প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে সমুন্নত রাখারা লক্ষ্যে অনুষ্ঠিত কানাডার মন্ট্রিয়লে ইতিমধ্যে শেষ হওয়া ৩৯তম ফোবানা সন্মেলনের আসর থেকে ৪০তম ফোবানার স্থান ও নির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আগামী ফোবানার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ক্যালিফোর্নিয়া প্রবাসী জাহিদ হোসেন পিন্টু এবং ভাইস- চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মন্ট্রিয়ল প্রবাসী জিয়াউল হক জিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ সেক্রেটারী নেহাল রহিম, এজিএস পদে নির্বাচিত হয়েছেন আমিনুল জিলানী কলিন্স ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন সাহিদা হাই। আউটস্ট্যান্ডিং মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল কবির, হাফিজুর রহমান, আব্দুল চৌধুরী শাহিন, এম এ ওয়াদুদ, আনোয়ার হোসেন ও কাজী মাসরুরুল হুদা। নির্বাচন শেষে ফোবানার মূল মঞ্চে নব-নির্বাচিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম বাবলা । এ সময় ফোবানার নতুন কার্যনির্বাহী কমিটি আগামী বছর ফোবানার আয়োজক কমিটির কাছে ফোবানার পতাকা হস্তান্তর করেন। উল্লেখ্য আগামী ৪০তম ফোবানা অনুষ্ঠিত হবে ফ্লোরিডার অর্লান্ডো শহরে।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD