September 2, 2026, 4:06 pm | Converter

ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

Deshbarta Report
  • Update Time : Monday, September 8, 2025,

দেশবার্তা রিপোর্ট: রবিবার মন্ট্রিয়লের ক‍্যাফে রয়েল রেস্টুরেন্ট সন্ধ‍্যা ৭ টা থেকে রাত ৯ঃ৩০ পর্যন্ত আড়াই ঘণ্টা  পিনপতন নীরবতায় মন্ট্রিয়লবাসী উপভোগ করেছেন প্রবাদপ্রতীম বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক কবিতা সন্ধ্যা। অতিথি শিল্পীর পরিবেশনার পূর্বে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় স্বরচিত কবিতা সহ শিল্পী শর্মিলা ধরের রবীন্দ্র নাথের কৃষ্ণকলি কবিতার সাথে ফাল্গুনী সেনের নৃত্য ছিল অত্যন্ত আকর্ষণীয়। তৌফিকুর রহমান রাঙা পরিবেশন করেন রবীন্দ্র নাথের কবিতা। আয়োজক সন্জীব দাস উত্তম কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন। আয়োজক মুফতি ফারুকের স্বরচিত কবিতাও ছিলো অনবদ্য। অনুষ্ঠানের নামের সাথে অনুজা চন্দের কবিতা পড়ার গান দারুন হয়েছে। অটোয়া থেকে আগত মকসুদ খানের কবিতা নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়েছে। শামসাদ রানার সন্চালনায়  অনুষ্ঠানটি বক্তৃতাহীন হওয়ায় উপস্থিত সকলে প্রশংসা করেন। বিশিষ্ট বাচিক শিল্পী আফাজউদ্দিন তোতনের আবৃত্তি শিক্ষক ছিলেন ভাস্বর বন্দোপাধ‍্যায়। আয়োজক আফাজউদ্দিন তোতন উপস্থিত বিশিষ্ট জনদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে বৃহ‍্ৎ পরিসরে কবিতা সন্ধ্যা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মন্ট্রিয়লের বিশিষ্ট ব‍্যবসায়ী মাসুদ সিদ্দিকী কবিতা সন্ধ‍্যা অনুষ্ঠান আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং আগামীতে ও থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মন্ট্রিয়লের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব‍্যক্তিত‍্ব ,সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত শিল্পীদের উপস্থিতি দেখে শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় আয়োজকদের ভূয়শী প্রশংসা করেন।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD