April 21, 2026, 7:07 pm | Converter

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Deshbarta Report
  • Update Time : Wednesday, September 10, 2025,

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ আগস্ট) সকালে তিনি সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন।

তিনি আরও বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা। তবে তারা কতদিন সেখানে অবস্থান করবেন, তা এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD