কুইবেকের বর্তমান সরকার কতৃক গৃহীত বিল-২ এর কারনে বন্ধ হয়ে যেতে পারে কুইবেকের অনেক ক্লিনিক। এই বিলের কারনে ডাক্তারদের বড় একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে <span;>সরকার বলছে এই আইন স্বাস্থ্যসেবায় অ্যাক্সেস বাড়াবে। প্রায় ১.৫ মিলিয়ন কুইবেকবাসী যারা এখনও পারিবারিক ডাক্তার পায়নি, তারা এখন ক্লিনিক বা চিকিৎসক গ্রুপে স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হতে পারবে।
কিন্তু ডাক্তারদের পক্ষ বলছে, তারা ইতিমধ্যেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে, নতুন পারফরম্যান্স লক্ষ্য, সময়সীমা ও জরিমানা-ভীতি তাদের “দক্ষতা” নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থা ও মানবশক্তি ঘাটতির সিস্টেমিক সমস্যাগুলোকেই বাড়াবে।
উল্লেখ্য, বিল-২ একটি নতুন স্বাস্থ্যসেবা আইন, যার উদ্দেশ্য কুইবেকে চিকিৎসা সেবার মান দ্রুত নিশ্চিত করা এবং চিকিৎসকদের কাজের ওপর কঠোর পারফরম্যান্স-নির্ভর নিয়ম আরোপ করা।