July 21, 2026, 7:54 am | Converter

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

Deshbarta Report
  • Update Time : Wednesday, January 14, 2026,

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং এ সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামনে আরও কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যেগুলোর অগ্রগতি হলে তা জানানো হবে।

তিনি আরও জানান, গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা বলেন তিনি ও ইসহাক দার। এরপর চলতি সপ্তাহের রোববার সৌদি আরবের জেদ্দায় দু’জনের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই যোগাযোগ ও বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে সরকার।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD