April 17, 2026, 11:43 am | Converter

আজ পবিত্র শবে মেরাজ

Deshbarta Report
  • Update Time : Thursday, January 15, 2026,

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই পবিত্র রাতটি ইবাদত-বন্দেগির মাধ্যমে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। মহান আল্লাহর নির্দেশে প্রিয় নবী (সা.) মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান পৌঁছে দেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে ‘ইসরা’ বলা হয়।

এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তার সঙ্গে ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। এই সফরে তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।

পবিত্র এই রাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘরে ঘরে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করবেন মুসলমানরা।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD