June 4, 2026, 11:13 am | Converter

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬ জনের, হাসপাতালে ভর্তি ৬৪৭

Deshbarta Report
  • Update Time : Thursday, September 18, 2025,

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৪৭ জন রোগী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ২৪১ জন এবং বাকিরা রাজধানীর বাইরের বিভিন্ন এলাকায় চিকিৎসাধীন।

চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৫২ জন, আর প্রাণ হারিয়েছেন ১৬৭ জন।

ডেঙ্গুর প্রকৃতি নিয়ে কথা বলতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমভিত্তিক নয়, বরং সারা বছরই দেখা যাচ্ছে। তবে বর্ষা মৌসুমে এর প্রকোপ বেড়ে যায়। এর প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনগণের মাঝে সচেতনতা তৈরিও জরুরি।”

এদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, “শুধু জেল-জরিমানা কিংবা প্রচারণা বাড়ালেই মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সঠিক জরিপ ও প্রশিক্ষিত জনবল দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছিল। ওই বছর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD