June 4, 2026, 2:58 am | Converter

খালেদা জিয়ার জন্মদিনে মালদ্বীপে বিএনপির দোয়া মাহফিল

Deshbarta Report
  • Update Time : Sunday, August 17, 2025,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানী মালের স্থানীয় স্টার হোটেলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মালদ্বীপের মালে’র বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। দোয়া মাহফিলের অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি তার বক্তব্যে বাংলাদেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী, রাজনীতিতে নীতির প্রশ্নে তার দৃঢ়তা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন। তিনি গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, কথোপকথনে শালীনতাবোধ, মার্জিত আচরণ, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের মহিমা বাংলার ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আলোচনা সভার শেষে দোয়া মাহফিলে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD