October 20, 2026, 4:18 pm | Converter

গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

Deshbarta Report
  • Update Time : Saturday, January 10, 2026,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদকর্মীদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির আয়োজনে এই অনুষ্ঠান শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হয়।

দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় অনুষ্ঠানে অংশ নেন।
এ ছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ড. হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আব্দুল হাই শিকদার, আমাদের সময় পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহাবুবুল আলম, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রুমা পল, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক ড. মাহফুজ আনাম, জাগো নিউজ ২৪ ডটকমের সম্পাদক জিয়াউল হক এবং নাগরিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ।

এছাড়াও দেশের বিভিন্ন জাতীয় ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক ও সংবাদকর্মী মিলিয়ে আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন গণমাধ্যম প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD