October 18, 2026, 9:24 am | Converter

বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে: তারেক রহমান

Deshbarta Report
  • Update Time : Saturday, January 17, 2026,

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। তিনি বলেন, স্বৈরশাসনের সময় যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারকে আজও সান্ত্বনা দেওয়া সম্ভব নয়।

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে গুম ও খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে।

তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “প্রতিটি বিচারের প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা জরুরি।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতারা।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD