দেশবার্তা রিপোর্ট: দেশদিগন্ত মিডিয়া পরিবারের ‘কমিউনিটি বিজনেস অ্যান্ড নিউজ অ্যালায়েন্স’ সিবিএনএ (cbna24.com) এর এক দশক পূর্তি উপলক্ষে আগামী ২৮শে মার্চ শনিবার মন্ট্রিয়লের ৫৩৬৬ কোট্ দ্যা নেইজের একটি হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সারাদিনব্যাপি রকমারি অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পত্রিকার প্রধান নির্বাহী সদেরা সুজন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্টল ওপেনিং, ফটোশুট, মোড়ক উন্মোচন, গুণিজন সংবর্ধনা (লেখক, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পী, পেশাজীবী)। অনুষ্ঠান শুরু হবে দুপুর একটায়। চিফ কোঅর্ডিনেটর শর্মিলা ধরের উদ্যোগে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতাও মুক্তিযুদ্ধের আলোকে সুর, নৃত্য এবং আবৃত্তির বিশাল আয়োজন রয়েছে। থাকবে রকমারি স্টল। এব্যাপারে যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
দীপক ধর অপু ৫১৪.৫৮৩.৩৯১৮, (আহবায়ক) সদেরা সুজন ৫১৪.৭১৪.৮৪১৮ (যুগ্ন আহবায়ক) শর্মিলা ধর ৪৩৮.৭৬৫. ৩৯১৮ (চিফ কোঅর্ডিনেটর, প্রোগ্রাম এবং স্টল)